দৈনিক সংবাদ দিগন্ত

ইমরানের পাশে ব্রায়ান লারা

ইমরানের পাশে ব্রায়ান লারা
ইমরানের পাশে ব্রায়ান লারা

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা ও মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।ইমরান খানকে প্রাপ্য মর্যাদা দেওয়ার পাশাপাশি তাঁর জন্য স্বাধীন ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লারা বলেন, পাকিস্তানের জন্য একসময় যিনি ছিলেন আশার প্রতীক, তাঁকে কেন উপযুক্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা তাঁর বোধগম্য নয়।ব্রায়ান লারা বলেন, খেলোয়াড়ি জীবনে ইমরান খান নিজের দেশের আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন। তাঁকে এমন পরিস্থিতিতে দেখতে পাওয়া কষ্টকর, যেখানে যথাযথ যত্ন, সহানুভূতি ও প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না।সাবেক অধিনায়ক সতীর্থদের দাবির প্রতি সমর্থন জানিয়ে লারা অবিলম্বে ইমরান খানের স্বাধীন ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত এবং একজন মানুষ হিসেবে তাঁর মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানান।

আড়ও পড়ুন,ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইয়ামাল খেলবেন? একাদশ নিয়ে ধোঁয়াশায় ফ্লিক

এর আগে ইমরানের সুচিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন বিভিন্ন দেশের ২১ জন সাবেক অধিনায়ক। গত ফেব্রুয়ারিতেও একই দাবিতে ১৪ জন সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন।২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন তিনি। বিভিন্ন দুর্নীতির মামলায় তাঁর সাজা হলেও, ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।এদিকে, ইমরানকে ইসলামাবাদের শিফা হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তবে তাঁকে সরকারি হাসপাতাল পিমসে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।ইমরানের সঙ্গে দুর্ব্যবহার ও পরিবার-আইনজীবীদের সাক্ষাৎ করতে না দেওয়ার অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার।ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ১৯৯২ সালে তাঁর নেতৃত্বেই প্রথম ও একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জেতে পাকিস্তা

বিষয় : ইমরান লারা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইমরানের পাশে ব্রায়ান লারা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত