দৈনিক সংবাদ দিগন্ত

ইসরায়েলকে ঘিরে ইরানের গোপন পরিকল্পনা

ইসরায়েলকে ঘিরে ইরানের গোপন পরিকল্পনা
ইরানের গোপন পরিকল্পনা

ইসরায়েলকে একযোগে একাধিক ফ্রন্ট থেকে চাপে ফেলতে গোপন সামরিক পরিকল্পনা করছে ইরান—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ইরানের এই পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছেন ইসরায়েলি সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা।বিভিন্ন আরব সংবাদমাধ্যমের সূত্রের বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের কৌশল হলো শুধু একটি দিক থেকে নয়, বরং চারপাশ থেকে সমন্বিত আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে চাপে ফেলা।এই পরিকল্পনার অংশ হিসেবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রতিনিধিরা সম্প্রতি হিজবুল্লাহ, হুথি ও অন্যান্য আঞ্চলিক মিত্র গোষ্ঠীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আড়ও পড়ুন,মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। ওই সময় হামাস ইসরায়েলে বড় ধরনের হামলা চালালেও পূর্বে ইরান বা হিজবুল্লাহকে বিষয়টি জানানো হয়নি বলে দাবি করা হয়েছে।ফলে হামাস এককভাবে অভিযান চালায় এবং আঞ্চলিক মিত্রদের মধ্যে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপে আঞ্চলিক মিত্রদের মধ্যে পূর্ণ সমন্বয় নিশ্চিত করার কৌশল নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে করা এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফলে ইরানের পক্ষ থেকে পরিকল্পনাটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এসেছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের সম্ভাব্য সমন্বিত সামরিক তৎপরতার এই দাবি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিষয় : পরিকল্পনা ইরান গোপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে ঘিরে ইরানের গোপন পরিকল্পনা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলকে একযোগে একাধিক ফ্রন্ট থেকে চাপে ফেলতে গোপন সামরিক পরিকল্পনা করছে ইরান—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ইরানের এই পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছেন ইসরায়েলি সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা।বিভিন্ন আরব সংবাদমাধ্যমের সূত্রের বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের কৌশল হলো শুধু একটি দিক থেকে নয়, বরং চারপাশ থেকে সমন্বিত আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে চাপে ফেলা।এই পরিকল্পনার অংশ হিসেবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রতিনিধিরা সম্প্রতি হিজবুল্লাহ, হুথি ও অন্যান্য আঞ্চলিক মিত্র গোষ্ঠীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আড়ও পড়ুন,মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। ওই সময় হামাস ইসরায়েলে বড় ধরনের হামলা চালালেও পূর্বে ইরান বা হিজবুল্লাহকে বিষয়টি জানানো হয়নি বলে দাবি করা হয়েছে।ফলে হামাস এককভাবে অভিযান চালায় এবং আঞ্চলিক মিত্রদের মধ্যে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপে আঞ্চলিক মিত্রদের মধ্যে পূর্ণ সমন্বয় নিশ্চিত করার কৌশল নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে করা এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফলে ইরানের পক্ষ থেকে পরিকল্পনাটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এসেছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের সম্ভাব্য সমন্বিত সামরিক তৎপরতার এই দাবি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত