দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের দাখিল-আলিম পরীক্ষার জন্য ই-টিআইএফ হালনাগাদের নির্দেশ

দাখিল-আলিম পরীক্ষার জন্য ই-টিআইএফ হালনাগাদের নির্দেশ

২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ তৈরিতে শিক্ষকদের ইলেকট্রনিক টিচার্স ইনফরমেশন ফর্ম—ই-টিআইএফ সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।এ জন্য বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন কিংবা বোর্ড থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন, তাদের নাম ই-টিআইএফ থেকে বাদ দিতে হবে।এ ছাড়া প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত শিক্ষকদের তথ্যও সংশোধন করতে বলা হয়েছে।

আরও পড়ুন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের ধরতে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু : র‌্যাব ডিজি

বোর্ড জানিয়েছে, ই-টিআইএফের তথ্য হালনাগাদ না থাকায় উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।এ কারণে আগামী বছরের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নির্ভুল ডাটাবেইজ তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে ই-টিআইএফের তথ্য দ্রুত সংশোধন ও হালনাগাদ করতে হবে।গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ই-টিআইএফ সংশোধনের কোনো সুযোগ নেই। তাই সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নিজেদের উদ্যোগেই প্রয়োজনীয় সংশোধন করতে হবে।একই সঙ্গে, যেসব শিক্ষক এখনো ই-টিআইএফে অন্তর্ভুক্ত হননি, তাদের তথ্য জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বোর্ড।সঠিক সময়ে সঠিক তথ্য নিশ্চিত হলে ২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে বোর্ড।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের দাখিল-আলিম পরীক্ষার জন্য ই-টিআইএফ হালনাগাদের নির্দেশ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ তৈরিতে শিক্ষকদের ইলেকট্রনিক টিচার্স ইনফরমেশন ফর্ম—ই-টিআইএফ সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।এ জন্য বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন কিংবা বোর্ড থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন, তাদের নাম ই-টিআইএফ থেকে বাদ দিতে হবে।এ ছাড়া প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত শিক্ষকদের তথ্যও সংশোধন করতে বলা হয়েছে।

আরও পড়ুন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের ধরতে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু : র‌্যাব ডিজি

বোর্ড জানিয়েছে, ই-টিআইএফের তথ্য হালনাগাদ না থাকায় উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।এ কারণে আগামী বছরের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নির্ভুল ডাটাবেইজ তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে ই-টিআইএফের তথ্য দ্রুত সংশোধন ও হালনাগাদ করতে হবে।গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ই-টিআইএফ সংশোধনের কোনো সুযোগ নেই। তাই সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নিজেদের উদ্যোগেই প্রয়োজনীয় সংশোধন করতে হবে।একই সঙ্গে, যেসব শিক্ষক এখনো ই-টিআইএফে অন্তর্ভুক্ত হননি, তাদের তথ্য জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বোর্ড।সঠিক সময়ে সঠিক তথ্য নিশ্চিত হলে ২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে বোর্ড।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত