রাজধানীর মিন্টো রোডে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিরোধীদলীয় নেতার বাসভবনে পূর্বনির্ধারিত এ বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১১টার পর থেকেই দেশের প্রথমসারির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্তাব্যক্তিরা সেখানে আসতে শুরু করেন।বৈঠকে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।বৈঠকের আগে জামায়াত নেতারা জানান, দেশের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে দিকনির্দেশনামূলক মতামত নিতে চান তারা।
আড়ও পড়ুন,পাসপোর্টে ঘুষ ও হয়রানির অভিযোগ, উত্তরা অফিসে দুদকের অভিযান
পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী—সেটিও জানতে চাওয়া হবে।দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের মতামত বৈঠকে গুরুত্ব পাবে বলে জানান দলটির নেতারা।তাদের ভাষ্য, দেশের গণমাধ্যমের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করতে চান তারা। এ লক্ষ্যেই টেলিভিশন চ্যানেলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় আয়োজন করা হয়েছে।বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নতুন বাংলাদেশে গণমাধ্যমের প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বৈঠকটি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন