প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
টিভি চ্যানেল প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মিন্টো রোডে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিরোধীদলীয় নেতার বাসভবনে পূর্বনির্ধারিত এ বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১১টার পর থেকেই দেশের প্রথমসারির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্তাব্যক্তিরা সেখানে আসতে শুরু করেন।বৈঠকে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।বৈঠকের আগে জামায়াত নেতারা জানান, দেশের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে দিকনির্দেশনামূলক মতামত নিতে চান তারা। আড়ও পড়ুন,পাসপোর্টে ঘুষ ও হয়রানির অভিযোগ, উত্তরা অফিসে দুদকের অভিযানপাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী—সেটিও জানতে চাওয়া হবে।দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের মতামত বৈঠকে গুরুত্ব পাবে বলে জানান দলটির নেতারা।তাদের ভাষ্য, দেশের গণমাধ্যমের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করতে চান তারা। এ লক্ষ্যেই টেলিভিশন চ্যানেলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় আয়োজন করা হয়েছে।বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নতুন বাংলাদেশে গণমাধ্যমের প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বৈঠকটি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত