দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও নেতাকর্মীদের ত্যাগের পর বিএনপির সামনে এখন দেশ গড়ার দায়িত্ব এসেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান সংকট কাটিয়ে উঠতে বিএনপি নেতৃত্ব দিতে সক্ষম বলেও দাবি করেন তিনি।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমির খসরু বলেন, অতীতেও বিভিন্ন সংকটের সময় বিএনপি দেশ পরিচালনায় ভূমিকা রেখেছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণেও দলটি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে তিনি মনে করেন। তবে বিদ্যমান সমস্যা কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, দলীয়ভাবে সমন্বিত উদ্যোগ নেওয়া হলে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে আমির খসরু বলেন, দলের অনেক নেতাকর্মী বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের কেউ কারাবরণ করেছেন, কেউ নির্যাতনের শিকার হয়েছেন। আন্দোলনের সময় প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী
সরকারি দায়িত্ব পালনের কারণে দলীয় নেতাকর্মীদের আগের মতো সময় দিতে পারেন না বলেও জানান আমির খসরু। তার মতে, দেশ ও মানুষের জন্য কাজ করতে মন্ত্রী বা সংসদ সদস্য হওয়া জরুরি নয়; রাজনৈতিক পদ-পদবির বাইরেও নাগরিকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে আমির খসরু বলেন, তার কাছ থেকে বিএনপি দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, রাজনৈতিক শৃঙ্খলা এবং উন্নয়ন ও উৎপাদনকেন্দ্রিক রাজনীতির শিক্ষা পেয়েছে। তিনি বলেন, দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার রাজনৈতিক শিক্ষা তারা পেয়েছেন।চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও বক্তব্যে উল্লেখ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে দলটির বহু নেতাকর্মী হতাহত, কারাবন্দি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন আমির খসরু। এসব ত্যাগের পর বিএনপির নেতাকর্মীদের এখন দেশ গঠনের কাজে ভূমিকা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের বাজেট নিয়েও সমাবেশে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। আমির খসরু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বেশ কিছু অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বড় বাজেট দেওয়াকে সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন তিনি।ঘোষিত বাজেট বাস্তবায়নে সরকার কাজ করবে জানিয়ে তিনি বলেন, মানুষের সমস্যাকে কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর সমস্যা হিসেবে না দেখে সামগ্রিকভাবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন সমস্যা সমাধানে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।নির্বাচন ও সরকার গঠনের প্রসঙ্গ টেনে আমির খসরু বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা পূরণ এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন তারা।
আরও পড়ুন,
সমাবেশে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিষয়েও কথা বলেন আমির খসরু। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে মাদক ব্যবসার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এলাকার মানুষের কাছে তথ্য থাকতে পারে। এ ধরনের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।একইভাবে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার কথাও বলেন বিএনপির এই নেতা।দেশের উন্নয়ন ও সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথাও বক্তব্যে তুলে ধরেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান আমির খসরু।চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরে র্যালি অনুষ্ঠিত হয়।
বিষয় : বিএনপি রাজনৈতিক আন্দোলন বর্তমান সংকট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন