নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী। এবার ওয়েব সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।নব্বইয়ের দশকের প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লাবণ্য চৌধুরী। সিনেমাটি পরিচালনা করছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।সিনেমাটিতে লাবণ্যর চরিত্রের নাম ‘দিয়া’। চঞ্চল স্বভাবের এই তরুণী নব্বইয়ের দশকের সিনেমার মতো নিজের জীবনেও একটি সুন্দর প্রেমের গল্পের স্বপ্ন দেখে।
আড়ও পড়ুন,প্রশ্ন নিয়ে প্রভা
নিজের চরিত্র ও সিনেমা প্রসঙ্গে লাবণ্য চৌধুরী জানান, নব্বইয়ের দশকের প্রেমের গল্প তার বেশ পছন্দের। গল্পটি শোনার পরই সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি। ‘মিশন ডিডিএলজে’তে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাদ সালমি নাওভী ও লাবণ্য চৌধুরী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন ও শাহানা আফরোজ স্বপ্নাসহ অনেকে। শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করা লাবণ্য চৌধুরী বর্তমানে সিনেমার পাশাপাশি নাটক ও বিভিন্ন ওটিটি কনটেন্টে কাজ করছেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা তুলে ধরাই এখন তার অন্যতম লক্ষ্য। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মিশন ডিডিএলজে’র।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন