জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার সংগীতজীবনে পূর্ণ হলো দেড় যুগ। চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে গানে পেশাগত যাত্রা শুরু করা এই শিল্পী এরই মধ্যে পার করেছেন ১৮ বছরের দীর্ঘ পথ।অডিও ও সিনেমার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চেও নিয়মিত গান পরিবেশন করেছেন পূজা। উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান।সংগীতজীবনের ১৮ বছর পূর্তিতে আবেগঘন স্মৃতিচারণা করেছেন এই শিল্পী। নিজের অনুভূতি জানাতে গিয়ে পূজা বলেন, ‘সুর আর স্বপ্নের সঙ্গে কেটে গেল জীবনের ১৮টি বসন্ত।’তিনি জানান, ঠিক ১৮ বছর আগে চ্যানেল আই সেরাকণ্ঠের প্ল্যাটফরম থেকেই সুরের ভুবনে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। সেদিনের ছোট্ট ইচ্ছা ও আবেগ আজ পরিণত হয়েছে ১৮ বছরের বিশাল ও স্মরণীয় অভিজ্ঞতায়।
আরও পড়ুন, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত
এই দীর্ঘ সময়ে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছেন পূজা। গেয়েছেন অসংখ্য গান, দাঁড়িয়েছেন দেশ-বিদেশের মঞ্চে। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাকেও পথচলার সঙ্গী করেছেন।তবে সবকিছুর ঊর্ধ্বে শ্রোতাদের ভালোবাসা ও বিশ্বাসকেই নিজের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তিনি।পূজা বলেন, তিনি কতটা ভালো গাইতে পেরেছেন জানেন না, তবে প্রতিটি গান ও সুর আত্মনিবেদনের সবটুকু দিয়ে বাঁধার চেষ্টা করেছেন।তার সংগীতজীবনে যারা পাশে থেকেছেন, গান শুনেছেন, ভালোবেসেছেন কিংবা পরামর্শ ও গঠনমূলক সমালোচনা দিয়ে তাকে সমৃদ্ধ করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই শিল্পী।১৮ বছর পূর্তি তার পথচলার ইতি নয়, বরং নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার সূচনা—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাঁধন সরকার পূজা।
বিষয় : প্রতিযোগিতা সংগীতশিল্পী সংগীতজীবন

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন