রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে।রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার, সিয়াম এবং চা বিক্রেতা আলমগীর। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় করাতীটোলা এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনির হোসেন ও তার ভাগিনা রাসেলের সঙ্গে অটো সজলের চাচা রাসেলের বিরোধ হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়।
আরও পড়ুন, বনানীতে মার্ভেল ইন-লাক্সারী গেস্ট হাউজ ঘিরে পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন
পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে। এতে ঘটনাস্থলের পথচারী ও চা বিক্রেতাসহ তিনজন গুলিবিদ্ধ হন। গুলি ছোড়ার পর অভিযুক্তরা পালিয়ে যায়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গেন্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ টিম কাজ করছে। গোলাগুলির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ এবং অস্ত্র ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন