রাজধানীর কদমতলীতে ছিনতাই করতে গিয়ে নিজ সহযোগীর ছুরিকাঘাতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।শনিবার ভোরে নামা-শ্যামপুরের বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে ঘটে চাঞ্চল্যকর এ ঘটনা।পুলিশ জানায়, ভোরের দিকে ওই এলাকায় দুই পথচারীর গতিরোধ করে তিনজনের একটি ছিনতাইকারী দল। চক্রের এক সদস্য পেছন থেকে এক পথচারীকে জাপটে ধরেন। এ সময় অন্য দুই সহযোগী তার কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল।একপর্যায়ে পথচারীরা চিৎকার শুরু করলে ছিনতাইকারীদের একজন সুইচ গিয়ার দিয়ে তাদের আঘাত করার চেষ্টা করেন। কিন্তু তার আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগে সহযোগীর বগলের নিচে।
আরও পড়ুন. রাতের সড়কে তরুণীকে নিয়ে রহস্য, পরিবারের বক্তব্যে মিলল নতুন তথ্য
ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ওই ছিনতাইকারী রাস্তায় পড়ে গেলে বাকি দুই সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের ধারণা, তার বয়স আনুমানিক ৩৫ বছর।কদমতলী থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া দুই সহযোগীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।ঘটনাটি ছিনতাইকারী চক্রের নিজেদের মধ্যকার সংঘর্ষে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয় : নিহত ছিনতাইকারী ছুরিকাঘাতে

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন