সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ আজ দেশে ফিরছে। নিহতদের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।আত্রাইয়ের নিহত সাতজন হলেন—উদনপৈ গ্রামের ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।এ ছাড়া নাটোরের নলডাঙ্গার রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিনের মরদেহও শনাক্ত হয়েছে।
আরও পড়ুন, রিয়াদে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির ৯ জনের মরদেহ আসছে কাল
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান এই বাংলাদেশি শ্রমিকরা। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে প্রথম দফায় নয়জনের পরিচয় নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ। তবে ডিএনএ পরীক্ষা শেষ না হওয়ায় বাকি সাতজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।ফলে স্বজনদের অপেক্ষাও শেষ হচ্ছে না। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।আত্রাইয়ের ইউএনও মো. মনিরুজ্জামান জানিয়েছেন, প্রশাসনের সমন্বয়ে মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার রাতের মধ্যে মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।দূতাবাস জানিয়েছে, বাকি সাতজনের ডিএনএ ম্যাচিং সম্পন্ন হলেই তাদের মরদেহও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।প্রবাসে পরিবারের স্বপ্ন পূরণে ছুটে যাওয়া এসব শ্রমিকের নিথর দেহ দেশে ফিরলেও, তাদের স্বজনদের জীবনে নেমে এসেছে অপূরণীয় শোক।
বিষয় : মরদেহ অগ্নিকাণ্ডে রিয়াদ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন