ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবানের লামায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশন লামা উপজেলা কমিটির উদ্যোগে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়।সকাল ১০টায় উপজেলার লাইনঝিরি এলাকা থেকে জশনে জুলুসটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউছিয়া’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগান দিতে দিতে লামা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে জুলুসটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন, চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা সম্পন্ন, বিক্রি আড়াই কোটির বেশি টাকার চারা
জশনে জুলুসে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশন লামা উপজেলা কমিটির সভাপতি মো. হাবিল। এতে সংগঠনের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।আয়োজকরা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপনের অংশ হিসেবে এ জশনে জুলুসের আয়োজন করা হয়।
বিষয় : উদযাপিত উদ্যোগ ঈদে মিলাদুন্নবী

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন