দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

মাদকবিরোধী সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ, মতবিনিময় সভা ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আফছার এবং খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জেলা পুলিশের কর্মকর্তারা অংশ নেন। পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও সভায় বক্তব্য দেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও  পড়ুন, গঙ্গাচড়ায় সাপখেলা দেখাকে কেন্দ্র করে বৃদ্ধের মৃত্যু

সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজ ও পরিবারের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।বিশেষ অতিথির বক্তব্যে এম এন আফছার বলেন, মাদক যুবসমাজের জীবন ধ্বংসের অন্যতম কারণ। খাগড়াছড়িকে মাদকমুক্ত ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন, পুলিশসহ সব জাতিগোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান বলেন, বাংলাদেশ পুলিশের সঠিক দিকনির্দেশনা অনুসরণ করে জেলাবাসীর সহযোগিতায় জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করতে চায় জেলা পুলিশ।

বিষয় : মাদকবিরোধী মতবিনিময় সভা র‌্যালি অনুষ্ঠিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ, মতবিনিময় সভা ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আফছার এবং খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জেলা পুলিশের কর্মকর্তারা অংশ নেন। পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও সভায় বক্তব্য দেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও  পড়ুন, গঙ্গাচড়ায় সাপখেলা দেখাকে কেন্দ্র করে বৃদ্ধের মৃত্যু

সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজ ও পরিবারের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।বিশেষ অতিথির বক্তব্যে এম এন আফছার বলেন, মাদক যুবসমাজের জীবন ধ্বংসের অন্যতম কারণ। খাগড়াছড়িকে মাদকমুক্ত ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন, পুলিশসহ সব জাতিগোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান বলেন, বাংলাদেশ পুলিশের সঠিক দিকনির্দেশনা অনুসরণ করে জেলাবাসীর সহযোগিতায় জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করতে চায় জেলা পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত