দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাদকদ্রব্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ৭ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকদ্রব্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ আগস্ট রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহায়তায় বাসন থানার একটি দল চাঁদনা মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

আরও  পড়ুন, নরসিংদীতে আপন বোনের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অন্যান্য অপরাধমূলক মামলার তথ্য রয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। জব্দকৃত আলামত আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।

বিষয় : উদ্ধার মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাদকদ্রব্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ৭ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ আগস্ট রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহায়তায় বাসন থানার একটি দল চাঁদনা মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

আরও  পড়ুন, নরসিংদীতে আপন বোনের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অন্যান্য অপরাধমূলক মামলার তথ্য রয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। জব্দকৃত আলামত আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত