দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব নিতেই মির্জা ফখরুল পদ হারালেন, ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় সংসদ সদস্য পদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।শনিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন।

আরও  পড়ুন, মির্জা ফখরুলের শপথে তারেক রহমানের শুভকামনা

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কারণে সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৪ উপ-অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।অর্থাৎ, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুলের দায়িত্বের অবসান ঘটেছে।এর ফলে জাতীয় সংসদে এখন ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য রয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে এ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সাংবিধানিক বিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ ও সংশ্লিষ্ট আসনটি শূন্য হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাল সংসদ সচিবালয়।

বিষয় : ঠাকুরগাঁও-১ রাষ্ট্রপতি নির্বাচিত শূন্য ঘোষণা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব নিতেই মির্জা ফখরুল পদ হারালেন, ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় সংসদ সদস্য পদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।শনিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন।

আরও  পড়ুন, মির্জা ফখরুলের শপথে তারেক রহমানের শুভকামনা

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কারণে সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৪ উপ-অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।অর্থাৎ, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুলের দায়িত্বের অবসান ঘটেছে।এর ফলে জাতীয় সংসদে এখন ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য রয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে এ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সাংবিধানিক বিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ ও সংশ্লিষ্ট আসনটি শূন্য হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাল সংসদ সচিবালয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত