রাষ্ট্রপতির দায়িত্ব নিতেই মির্জা ফখরুল পদ হারালেন, ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় সংসদ সদস্য পদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।শনিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন।আরও পড়ুন, মির্জা ফখরুলের শপথে তারেক রহমানের শুভকামনারাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কারণে সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৪ উপ-অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।অর্থাৎ, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুলের দায়িত্বের অবসান ঘটেছে।এর ফলে জাতীয় সংসদে এখন ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য রয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে এ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সাংবিধানিক বিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ ও সংশ্লিষ্ট আসনটি শূন্য হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাল সংসদ সচিবালয়।