দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলের শপথে তারেক রহমানের শুভকামনা

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ায় তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।পোস্টে তারেক রহমান লেখেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য আন্তরিক শুভকামনাও জানান প্রধানমন্ত্রী।

আরও  পড়ুন, তাপমাত্রা কমার আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি

এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে মির্জা ফখরুলের শপথ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন তারেক রহমান।সেখানে তিনি রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের মুহূর্তকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন।নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে ঘিরে রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ, সংবিধানের মর্যাদা এবং জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তায়ও উঠে এসেছে রাষ্ট্রপতির দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ পথচলার প্রত্যাশার কথা।মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতির পদে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক পদে তার ভূমিকা ও কার্যক্রমের দিকে তাকিয়ে থাকবে দেশের মানুষ।

বিষয় : তারেক রহমানের শোক শুভকামনা ২৩তম রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২২ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলের শপথে তারেক রহমানের শুভকামনা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ায় তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।পোস্টে তারেক রহমান লেখেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য আন্তরিক শুভকামনাও জানান প্রধানমন্ত্রী।

আরও  পড়ুন, তাপমাত্রা কমার আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি

এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে মির্জা ফখরুলের শপথ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন তারেক রহমান।সেখানে তিনি রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের মুহূর্তকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন।নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে ঘিরে রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ, সংবিধানের মর্যাদা এবং জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তায়ও উঠে এসেছে রাষ্ট্রপতির দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ পথচলার প্রত্যাশার কথা।মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতির পদে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক পদে তার ভূমিকা ও কার্যক্রমের দিকে তাকিয়ে থাকবে দেশের মানুষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত