দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে আসছেন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।শনিবার (১৬ মে) নির্ধারিত এই সফরে তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। সফরকে কেন্দ্র করে চাঁদপুর শহরসহ পুরো জেলা বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।সফর উপলক্ষে প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জা করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।আরও পড়ুন , বিতর্কের মধ্যেই র্যাবের সক্ষমতা বাড়াচ্ছে সরকার , ১৬৩ গাড়ি কিনে আরও শক্তিশালী হচ্ছে র্যাবজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থাপনা ও কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন।সফরসূচি অনুযায়ী, তারেক রহমান স্থানীয় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন এবং নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে পারেন। পাশাপাশি তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।দলীয় সূত্র বলছে, দীর্ঘ সময় পর এ সফর চাঁদপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।আরও পড়ুন , দেশের তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস ,নদীবন্দরে সতর্ক সংকেত