রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার আকাশপথে নজরদারির উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপি। এআই ক্যামেরার পর পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ড্রোন সার্ভিলেন্স। গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহের পাশাপাশি আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত করে সতর্কবার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।রাজধানীর সড়কে যানজট যেন নিত্যদিনের ভোগান্তি। শুধু প্রধান সড়ক নয়, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও কখনো কখনো তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। কিন্তু অনেক ক্ষেত্রে যানজটের সঠিক কারণ শনাক্ত করতে সময় লেগে যায়।
আরও পড়ুন, কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড
এই সমস্যা সমাধানে এবার আকাশ থেকে ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে ডিএমপি।প্রাথমিক পর্যায়ে একটি ড্রোন দিয়ে পরীক্ষামূলকভাবে গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকায় নজরদারি করা হবে। ড্রোনের মাধ্যমে পাওয়া যাবে রিয়েল টাইম তথ্য। ফলে কোথায় যানজট তৈরি হচ্ছে, কী কারণে হচ্ছে এবং কোন পথে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন—তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন ট্রাফিক কর্মকর্তারা।শুধু নজরদারি নয়, ড্রোনে ভয়েস সিস্টেম থাকলে আইন ভঙ্গকারী যানবাহনকে সরাসরি সতর্কবার্তাও দেওয়া যাবে।বাইট—ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান:“আপনি যানজট সৃষ্টি করছেন, সরে যান”—এমন নির্দেশনাও ড্রোন থেকে দেওয়া সম্ভব হবে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন