দৈনিক সংবাদ দিগন্ত

মুদি দোকানও আসছে করের আওতায়, নতুন পরিকল্পনায় বাড়ছে উদ্বগ

দেশজুড়ে ছড়িয়ে থাকা মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁসহ ১৬ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছর থেকেই এসব খাতকে নির্দিষ্ট বা প্যাকেজ ভ্যাট ব্যবস্থার আওতায় আনা হতে পারে। যদিও কীভাবে দেশের লাখ লাখ মুদি দোকানকে করের আওতায় আনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মুদি দোকান, পোশাকের দোকান, কসমেটিকস, ইলেকট্রনিক্স, ফার্নিচার, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্তোরাঁসহ ১৬টি খাতকে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।আরও  পড়ুন, সাড়ে চার বছর পর ফের ৩৬ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভবিশেষজ্ঞরা বলছেন, দেশের অনানুষ্ঠানিক খাতকে কর ব্যবস্থার আওতায় আনা গেলে রাজস্ব আয় বাড়বে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ও ডিজিটাল পদ্ধতি নিশ্চিত করতে হবে।এদিকে, দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, ছোট ব্যবসা থেকে আয় সীমিত হওয়ায় নতুন কর ব্যবস্থা তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন, দোকানের আকার, বিক্রির পরিমাণ ও অবস্থান বিবেচনায় প্যাকেজ ভ্যাট নির্ধারণ করা হতে পারে। বাজেট পাসের পর এ বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করা হবে।

মুদি দোকানও আসছে করের আওতায়, নতুন পরিকল্পনায় বাড়ছে উদ্বগ