দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রায়পুরায় মাদক ও অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা

মাদক ও অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, সম্পত্তি-সংক্রান্ত অপরাধ দমন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত নিরসন এবং আত্মহত্যার প্রবণতা রোধে জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ আগস্ট) বিকেলে আমিরগঞ্জ ফাঁড়ি পুলিশ সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহরাব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. ফাইজুর রহমান।সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না; আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করা এবং তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আরও  পড়ুন, বেকারি ও নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান

বক্তারা আরও বলেন, এলাকায় কোনো ধরনের অপরাধ, মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, ইভটিজিং, বাল্যবিবাহ কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমিরগঞ্জ ইউনিয়নকে মাদক ও অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূইয়া মোহন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র কুদ্দুস মিয়া, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, হাসনাবাদ বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম, নরসিংদী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মেম্বার, বিএনপি নেতা আমিনুল ইসলাম, রফিকুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিষয় : অপরাধ মতবিনিময় সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রায়পুরায় মাদক ও অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত