দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ঢাকায় সকালেই বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ২ ডিগ্রি

ঢাকায় সকালেই বৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও  পড়ুন, অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ডিএমপি

 দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিষয় : তাপমাত্রা রেকর্ড বৃষ্টির আভাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ঢাকায় সকালেই বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ২ ডিগ্রি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও  পড়ুন, অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ডিএমপি

 দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত