দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডিবি হেফাজতে।

ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন

‘গণভোটের দোহাই দিয়ে জামায়াত রাজনৈতিক ফায়দা নিতে চায়’: এমপি খোকন তালুকদার

এমপি খোকন তালুকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ​রবিবার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬' উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।​প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, "পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষদের বিভ্রান্ত করেছে। আর এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।"​বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গণভোটে দেওয়া জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইন সংশোধনসহ এর জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যা এখন কেবল সময়ের ব্যাপার। ফলে এই ইস্যুকে পুঁজি করে জামায়াত যে অপচেষ্টা চালাচ্ছে, তা ব্যর্থ হতে বাধ্য।

আরও  পড়ুন, ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান

" তিনি জনগণকে ধৈর্য ধরার এবং সব ধরনের অপপ্রচারে কান না দেওয়ার উদাত্ত আহ্বান জানান।​উল্লেখ্য, সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে মন্তব্য করেছিলেন। গোলাম পরওয়ারের সেই বক্তব্যের জবাবেই সংসদ সদস্য খোকন তালুকদার এসব কথা বলেন।এসময় ​কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং যুবদল নেতা মামুন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিষয় : গণভোট অপচেষ্টা পুরস্কার বিতরণী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‘গণভোটের দোহাই দিয়ে জামায়াত রাজনৈতিক ফায়দা নিতে চায়’: এমপি খোকন তালুকদার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x