দৈনিক সংবাদ দিগন্ত

‘গণভোটের দোহাই দিয়ে জামায়াত রাজনৈতিক ফায়দা নিতে চায়’: এমপি খোকন তালুকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ​রবিবার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬' উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।​প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, "পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষদের বিভ্রান্ত করেছে। আর এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।"​বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গণভোটে দেওয়া জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইন সংশোধনসহ এর জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যা এখন কেবল সময়ের ব্যাপার। ফলে এই ইস্যুকে পুঁজি করে জামায়াত যে অপচেষ্টা চালাচ্ছে, তা ব্যর্থ হতে বাধ্য।আরও  পড়ুন, ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান" তিনি জনগণকে ধৈর্য ধরার এবং সব ধরনের অপপ্রচারে কান না দেওয়ার উদাত্ত আহ্বান জানান।​উল্লেখ্য, সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে মন্তব্য করেছিলেন। গোলাম পরওয়ারের সেই বক্তব্যের জবাবেই সংসদ সদস্য খোকন তালুকদার এসব কথা বলেন।এসময় ​কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং যুবদল নেতা মামুন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‘গণভোটের দোহাই দিয়ে জামায়াত রাজনৈতিক ফায়দা নিতে চায়’: এমপি খোকন তালুকদার