দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় মানবতার দিশারী ফাউন্ডেশনের শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ছবি: শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে রংপুরের গঙ্গাচড়ায় মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পাকুরিয়া শরীফ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। পাকুরিয়া শরীফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল গনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খালেকুল হক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতার দিশারী ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঙ্গাচড়া উপজেলা শাখার সদস্য সচিব শাহিনুর রহমান। 

আরও পড়ুন, সাবেক এসআইয়ের বিরুদ্ধে স্ত্রী-সন্তান নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, মানবতার দিশারী যুব ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের এসব ভালো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সমাজের কল্যাণে এ ধরনের সংগঠনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের ভালো কাজ অব্যাহত থাকবে বলে আশা করি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  পরিচালক মোহাম্মদ জীবন আহমেদ  বলেন, আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং শীত মৌসুমে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছি। মানুষের কল্যাণে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষামূলক দিকনির্দেশনা প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিষয় : গঙ্গাচড়া পুরস্কার বিতরণী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় মানবতার দিশারী ফাউন্ডেশনের শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x