দৈনিক সংবাদ দিগন্ত

ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট, জরুরি সেবার কর্মীদের ছুটি নেই

আগামী ২৬ আগস্ট, বুধবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সালের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার, ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং ১২ রবিউল আউয়াল অনুযায়ী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।এ উপলক্ষে ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য হবে না।

আরও  পড়ুন,শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হচ্ছে ডেথ রেফারেন্স শুনানি রোববার

জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের ওই দিনও দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা রয়েছেন।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিষয় : ঈদে মিলাদুন্নবী সারা দেশে সেবার কর্মী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট, জরুরি সেবার কর্মীদের ছুটি নেই

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

আগামী ২৬ আগস্ট, বুধবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সালের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার, ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং ১২ রবিউল আউয়াল অনুযায়ী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।এ উপলক্ষে ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য হবে না।

আরও  পড়ুন,শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হচ্ছে ডেথ রেফারেন্স শুনানি রোববার

জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের ওই দিনও দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা রয়েছেন।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x