রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা এখন তুঙ্গে। দলীয় সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে না বিএনপি। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই বিষয়টি স্পষ্ট হবে।বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে। এরই মধ্যে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপতি পদে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষর বা লিখিত সম্মতির প্রয়োজন থাকায় সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।এদিকে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে একই প্রার্থীর নামে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন. ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে: নাহিদ ইসলাম
অন্যদিকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে মাঠে নেমেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটটি বিএনপির সাবেক নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে ভোট।রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকায় সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।ফলে শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই মনোনয়ন পান কি না, তা জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত।
বিষয় : রাষ্ট্রপতি মির্জা ফখরুল বিএনপির

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন