দৈনিক সংবাদ দিগন্ত

সাবেক রাষ্ট্রপতিসহ ২০ জনের তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন, দুদক নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।মামলায় অভিযোগ করা হয়েছে, পারস্পরিক যোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ইসলামী ব্যাংকের প্রায় ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করা হয়।

আরও পড়ুন, কিশোরগঞ্জ থেকে যাত্রা, পর্যায়ক্রমে সারাদেশে চালু হবে ফ্যামিলি কার্ড

বাদীর অভিযোগ অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল মাত্র ৮ লাখ টাকা, অথচ তাদের নামে প্রায় ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করা হয়, যা আর্থিক সক্ষমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ১২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমসহ আরও ১৯ জনকে আসামি করা হয়েছে।উল্লেখ্য, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা আদালতে মামলার আবেদন করলে আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দেন।

বিষয় : দুর্নীতির অভিযোগ সাবেক রাষ্ট্রপতি মামলায় তদন্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাবেক রাষ্ট্রপতিসহ ২০ জনের তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন, দুদক নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।মামলায় অভিযোগ করা হয়েছে, পারস্পরিক যোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ইসলামী ব্যাংকের প্রায় ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করা হয়।

আরও পড়ুন, কিশোরগঞ্জ থেকে যাত্রা, পর্যায়ক্রমে সারাদেশে চালু হবে ফ্যামিলি কার্ড

বাদীর অভিযোগ অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল মাত্র ৮ লাখ টাকা, অথচ তাদের নামে প্রায় ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করা হয়, যা আর্থিক সক্ষমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ১২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমসহ আরও ১৯ জনকে আসামি করা হয়েছে।উল্লেখ্য, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা আদালতে মামলার আবেদন করলে আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x