দৈনিক সংবাদ দিগন্ত

‘খাল খনন থেকে খাল খাওয়া পর্যন্ত’ বিএনপিকে নিয়ে সারজিসের কড়া মন্তব্য

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন। ধোবাউড়ায় ‘জুলাই পদযাত্রা’ শেষে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামীর রাজনীতি হবে ভালো-মন্দ ও ন্যায়-অন্যায়ের লড়াই।ময়মনসিংহের ধোবাউড়ায় জুলাই পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বক্তব্যে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, খাল খনন করতে গিয়ে শ্রমিকের টাকা ও মাটি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর দাবি, দুর্নীতির রাজনীতি থেকে জনগণকে বেরিয়ে আসতে হবে।সারজিস আলম বলেন, আগামী দিনের লড়াই কোনো দলীয় লড়াই নয়,আরও  পড়ুন, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সম্পৃক্ততা, ছাত্র ইউনিয়ন ছাড়লেন দুই কেন্দ্রীয় নেতা এটি ভালো-মন্দ, ন্যায়-অন্যায় এবং জুলুম-মজলুমের লড়াই। তিনি বলেন, কোনো দল ভালো কাজ করলে জনগণ সমর্থন দেবে, আর ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই।এর আগে ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় এনসিপির ‘জুলাই পদযাত্রা’। পদযাত্রাটি ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, সরকার ব্যবস্থা না নিলে জনগণের কাছে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হবে।আলোচনা সভায় এনসিপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

‘খাল খনন থেকে খাল খাওয়া পর্যন্ত’ বিএনপিকে নিয়ে সারজিসের কড়া মন্তব্য