দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মার্কিন বিনিয়োগ বাড়াতে সরকারের পূর্ণ সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

সরকারের পূর্ণ সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ, অ্যামচেমের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

আরও পড়ুন, শাহজালালসহ তিন বিমানবন্দরে ফেসিয়াল রিকগনিশন ও গোল্ড ডিটেকশন প্রযুক্তি

প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, সংগঠনটির নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

বিষয় : বিনিয়োগ ইতিবাচক পূর্ণ সহযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মার্কিন বিনিয়োগ বাড়াতে সরকারের পূর্ণ সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ, অ্যামচেমের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

আরও পড়ুন, শাহজালালসহ তিন বিমানবন্দরে ফেসিয়াল রিকগনিশন ও গোল্ড ডিটেকশন প্রযুক্তি

প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, সংগঠনটির নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত