সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে এবং পরিবারের সম্মতি পাওয়ার পর মরদেহগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে আনা হবে।গতকাল রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী প্রাণ হারান।নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার,
আরও পড়ুন, ‘আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র : প্রধানমন্ত্রী
দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।এই ঘটনায় আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।সরকারি সূত্র জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচয় শনাক্ত, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কাজ করছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
বিষয় : বাংলাদেশ মরদেহ অগ্নিকাণ্ড সৌদি আরব

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন