আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র—এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদি শাসনের কারণে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই ক্ষতি কাটিয়ে পুনর্গঠনের সময়।তিনি আরও বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে সম্ভব নয়। সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব হবে না।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রাম ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে এবং এটি গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
বিষয় : গণতান্ত্রিক মৈত্রী সম্মেলন

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন