দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তিনি বলেন, এই বিষয়টি স্পষ্টভাবে বোঝা প্রয়োজন।

আরও  পড়ুন, তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, প্রত্যর্পণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আরেকটি আমন্ত্রণের বিষয়েও তিনি জানান, সেটি সরকার বিবেচনা করবে। তবে ভারত সফরের বিষয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।বাংলাদেশ-ভারত সম্পর্ক কবে নাগাদ স্বাভাবিক হবে—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, তিনি এ বিষয়ে কোনো সময়সীমা বলতে পারবেন না।এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের বিষয়েও ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বিষয় : পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর নীতিগত সিদ্ধান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তিনি বলেন, এই বিষয়টি স্পষ্টভাবে বোঝা প্রয়োজন।

আরও  পড়ুন, তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, প্রত্যর্পণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আরেকটি আমন্ত্রণের বিষয়েও তিনি জানান, সেটি সরকার বিবেচনা করবে। তবে ভারত সফরের বিষয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।বাংলাদেশ-ভারত সম্পর্ক কবে নাগাদ স্বাভাবিক হবে—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, তিনি এ বিষয়ে কোনো সময়সীমা বলতে পারবেন না।এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের বিষয়েও ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত