দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। আজ সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। ফল প্রকাশের মধ্য দিয়ে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।

আরও  পড়ুন, লোডশেডিংয়ে অন্ধকারে দেশ

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট। তবে সংশ্লিষ্টরা বলছেন, ফলাফল মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে।সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

বিষয় : প্রকাশিত এসএসসি ফল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১২ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। আজ সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। ফল প্রকাশের মধ্য দিয়ে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।

আরও  পড়ুন, লোডশেডিংয়ে অন্ধকারে দেশ

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট। তবে সংশ্লিষ্টরা বলছেন, ফলাফল মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে।সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত