দেশজুড়ে ভয়াবহ আকার নিয়েছে লোডশেডিং। গ্যাস ও কয়লার সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রায় অর্ধেকে নেমে আসায় বিদ্যুৎ ব্যবস্থায় তৈরি হয়েছে বড় ধরনের ঘাটতি। রোববার বিকেলে সারাদেশে লোডশেডিং পৌঁছেছে প্রায় ৩ হাজার ৭০০ মেগাওয়াটে।পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবির তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৩টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৫৯ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা সম্ভব হয়েছে মাত্র ১২ হাজার ৩৮৮ মেগাওয়াট। ফলে লোডশেডিং দাঁড়ায় ৩ হাজার ৬৭১ মেগাওয়াটে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।
আরও পড়ুন, এসএসসি ফল আজ: অপেক্ষার অবসান, সকাল ১০টায় ঘোষণা
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি জানিয়েছে, গ্যাস ও কয়লার সংকটে স্বাভাবিক উৎপাদন সম্ভব হচ্ছে না। এর সঙ্গে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহও কমে গেছে। সাধারণ পিক আওয়ারে আদানি থেকে প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ এলেও বর্তমানে সরবরাহ নেমে এসেছে প্রায় ৮১৫ মেগাওয়াটে।পিডিবির কর্মকর্তারা বলছেন, গ্যাস সংকটের কারণে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে উৎপাদন কমেছে অন্তত ২ হাজার মেগাওয়াট। আর কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতে উৎপাদন কমেছে আরও প্রায় ১ হাজার মেগাওয়াট।
বিষয় : দেশজুড়ে লোডশেডিং কয়লার সংকট

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন