বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় এক অটোচালক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। অন্যদিকে বগুড়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন।রোববার সকাল সাড়ে ৬টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা।স্থানীয়দের ভাষ্য, হামিম পরিবহনের একটি বাস পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাসহ কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। এতে অটোচালকসহ কয়েকজন আহত হন।
আরও পড়ুন, গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার
পরে আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
বিষয় : শিক্ষার্থী নিহত বাসের ধাক্কা অটোচালক

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন