দৈনিক সংবাদ দিগন্ত

দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শন করবেন।শনিবার ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।আইএসপিআর জানায়, সফরকালে দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন বাংলাদেশি সেনাসদস্যদের কার্যক্রম, অপারেশনাল প্রস্তুতি এবং সার্বিক দায়িত্ব পালন পরিদর্শন করবেন তিনি।

আরও  পড়ুন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমাতে বড় পরিকল্পনা ২০৩০ সালের মধ্যে

এছাড়া উভয় স্থানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং জাতিসংঘ মিশনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান।বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সফরের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি সেনাসদস্যদের কার্যক্রমের অগ্রগতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা নেবেন সেনাবাহিনী প্রধান।আইএসপিআরের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

বিষয় : সেনাপ্রধান সরকারি সফরে শান্তিরক্ষা মিশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৯ আগস্ট ২০২৬

দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শন করবেন।শনিবার ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।আইএসপিআর জানায়, সফরকালে দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন বাংলাদেশি সেনাসদস্যদের কার্যক্রম, অপারেশনাল প্রস্তুতি এবং সার্বিক দায়িত্ব পালন পরিদর্শন করবেন তিনি।

আরও  পড়ুন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমাতে বড় পরিকল্পনা ২০৩০ সালের মধ্যে

এছাড়া উভয় স্থানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং জাতিসংঘ মিশনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান।বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সফরের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি সেনাসদস্যদের কার্যক্রমের অগ্রগতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা নেবেন সেনাবাহিনী প্রধান।আইএসপিআরের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত