দৈনিক সংবাদ দিগন্ত

বাঁধনের প্রস্তুতি

বাঁধনের প্রস্তুতি
অভিনেত্রী আজমেরী হক বাঁধন

প্রথমবারের মতো এফডিসির বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।সম্প্রতি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠান। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার।বাঁধন জানিয়েছেন, এই ছবিতে কাজ করতে রাজি হওয়া তার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। তবে গল্পটি ভালো লাগা এবং পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতা তাকে অনুপ্রাণিত করেছে।

আরও  পড়ুন, দীপিকার অভিনয় প্রস্তুতির চমক

‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি কাজই তাকে নতুন কিছু শিখিয়েছে।আগামী ডিসেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। এর আগে বাণিজ্যিক ঘরানার এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।বাঁধনের মতে, এই ছবির গল্প ও চরিত্রের টোন ভিন্ন, তাই অভিনয় প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।নতুন এই চলচ্চিত্রের মাধ্যমে বাণিজ্যিক ধারার সিনেমায় বাঁধনের অভিষেক দর্শকদের জন্য নতুন এক চমক হয়ে উঠতে পারে।

বিষয় : বাণিজ্যিক সম্প্রতি জমকালো চলচ্চিত্রে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রথমবারের মতো এফডিসির বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।সম্প্রতি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠান। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার।বাঁধন জানিয়েছেন, এই ছবিতে কাজ করতে রাজি হওয়া তার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। তবে গল্পটি ভালো লাগা এবং পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতা তাকে অনুপ্রাণিত করেছে।

আরও  পড়ুন, দীপিকার অভিনয় প্রস্তুতির চমক

‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি কাজই তাকে নতুন কিছু শিখিয়েছে।আগামী ডিসেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। এর আগে বাণিজ্যিক ঘরানার এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।বাঁধনের মতে, এই ছবির গল্প ও চরিত্রের টোন ভিন্ন, তাই অভিনয় প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।নতুন এই চলচ্চিত্রের মাধ্যমে বাণিজ্যিক ধারার সিনেমায় বাঁধনের অভিষেক দর্শকদের জন্য নতুন এক চমক হয়ে উঠতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
বাঁধনের প্রস্তুতি
0:00 0:00
1.0x