প্রথমবারের মতো এফডিসির বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।সম্প্রতি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠান। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার।বাঁধন জানিয়েছেন, এই ছবিতে কাজ করতে রাজি হওয়া তার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। তবে গল্পটি ভালো লাগা এবং পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতা তাকে অনুপ্রাণিত করেছে।আরও পড়ুন, দীপিকার অভিনয় প্রস্তুতির চমক‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি কাজই তাকে নতুন কিছু শিখিয়েছে।আগামী ডিসেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। এর আগে বাণিজ্যিক ঘরানার এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।বাঁধনের মতে, এই ছবির গল্প ও চরিত্রের টোন ভিন্ন, তাই অভিনয় প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।নতুন এই চলচ্চিত্রের মাধ্যমে বাণিজ্যিক ধারার সিনেমায় বাঁধনের অভিষেক দর্শকদের জন্য নতুন এক চমক হয়ে উঠতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।