দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জুলাই সনদ নিয়ে প্রতারণা বরদাশত করা হবে না : ফয়জুল করীম

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের প্রতারণা বা চক্রান্তের চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বরিশালে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই সনদ নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।

আরও  পড়ুন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে এবং গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বক্তারা জুলাই সনদের দাবি, গণতান্ত্রিক অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়েও বক্তব্য তুলে ধরেন।জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে বরিশালে ইসলামী আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচি শেষ হয়।

বিষয় : প্রতারণা জুলাই সনদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জুলাই সনদ নিয়ে প্রতারণা বরদাশত করা হবে না : ফয়জুল করীম

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের প্রতারণা বা চক্রান্তের চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বরিশালে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই সনদ নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।

আরও  পড়ুন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে এবং গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বক্তারা জুলাই সনদের দাবি, গণতান্ত্রিক অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়েও বক্তব্য তুলে ধরেন।জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে বরিশালে ইসলামী আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচি শেষ হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত