দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে বৃষ্টির দাপট আরও পাঁচ দিন, সতর্ক থাকার পরামর্শ

দেশজুড়ে বৃষ্টির দাপট আরও পাঁচ দিন

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আরও  পড়ুন, ‘জুলাই যোদ্ধাদের স্মরণে যা দেখলাম, তা দুঃখজনক’: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

 আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে শনিবার ও রবিবারের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।ভারি বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে নিচু এলাকা, পাহাড়ি অঞ্চল এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয় : টানা বৃষ্টি ভারি বর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে বৃষ্টির দাপট আরও পাঁচ দিন, সতর্ক থাকার পরামর্শ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আরও  পড়ুন, ‘জুলাই যোদ্ধাদের স্মরণে যা দেখলাম, তা দুঃখজনক’: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

 আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে শনিবার ও রবিবারের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।ভারি বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে নিচু এলাকা, পাহাড়ি অঞ্চল এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x