জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সৃষ্ট পরিস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে, তাতে কিছু অসঙ্গতি ছিল এবং এ জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে।তার ভাষায়, দুঃখ প্রকাশের পরও বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা কাম্য নয়।
আরও পড়ুন, ৬ আগস্ট থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর
আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তারা যদি দেশে আসে, তাহলে তা দেখা যাবে।রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তাদের বাধা দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি বলেন, কেউ বক্তব্য দিতে গেলে ‘ভুয়া, ভুয়া’ বলা রাষ্ট্রীয় অনুষ্ঠানের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করার লক্ষ্যেই কাজ করতে হবে।রাষ্ট্রীয় অনুষ্ঠানে শৃঙ্খলা, পারস্পরিক সম্মান এবং গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
বিষয় : জুলাই যোদ্ধা দুঃখজনক অসঙ্গতি

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন