দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

লালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: শ্রমিক নিহত, আহত ২

ভয়াবহ সড়ক দুর্ঘটনা: শ্রমিক নিহত

নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান এবং ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির ত্রিমুখী সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।বুধবার ভোরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারুল ইসলাম উপজেলার উধনপাড়া গ্রামের বাসিন্দা।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন শ্রমিক অটোভ্যানে করে ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন। পথে একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত কুত্তা । 

আরও  পড়ুন, খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

 গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত বাবু হোসেন ও লোকমান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা মহাসড়ক শ্রমিক নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

লালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: শ্রমিক নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান এবং ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির ত্রিমুখী সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।বুধবার ভোরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারুল ইসলাম উপজেলার উধনপাড়া গ্রামের বাসিন্দা।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন শ্রমিক অটোভ্যানে করে ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন। পথে একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত কুত্তা । 

আরও  পড়ুন, খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

 গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত বাবু হোসেন ও লোকমান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত