দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

স্মৃতি ফলক উন্মোচনের পর জুলাই জাদুঘরের গ্যালারি পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই জাদুঘরের গ্যালারি পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতি ফলক উন্মোচন, দোয়া ও মোনাজাত এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।বুধবার সকালে প্রধানমন্ত্রী জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন। এরপর সূরা ফাতেহা পাঠ এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত অতিথিরা।পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ইতিহাস সম্পর্কে অবহিত হন।

আরও  পড়ুন, ১৪৪৮ হিজরির ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ, নতুন শর্তে কঠোর নজরদারি

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত এই জাদুঘর আজ শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা রয়েছে। আগামীকাল ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

বিষয় : পরিদর্শন জুলাই জাদুঘর স্মৃতি ফলক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

স্মৃতি ফলক উন্মোচনের পর জুলাই জাদুঘরের গ্যালারি পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতি ফলক উন্মোচন, দোয়া ও মোনাজাত এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।বুধবার সকালে প্রধানমন্ত্রী জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন। এরপর সূরা ফাতেহা পাঠ এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত অতিথিরা।পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ইতিহাস সম্পর্কে অবহিত হন।

আরও  পড়ুন, ১৪৪৮ হিজরির ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ, নতুন শর্তে কঠোর নজরদারি

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত এই জাদুঘর আজ শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা রয়েছে। আগামীকাল ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত