দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

লাঠি হাতে রাজপথে ছাত্র-জনতা, মাদারগঞ্জে বৃষ্টিভেজা বিক্ষোভে ফিরে এল জুলাইয়ের স্মৃতি

লাঠি হাতে রাজপথে ছাত্র-জনতা

মাদারগঞ্জ :২০২৪ সালের ৪ আগস্ট। দিনটি ছিল বৃষ্টিভেজা, উত্তাল ও চরম অনিশ্চয়তায় ভরা। চারপাশের বাধা, সরকারি নিষেধাজ্ঞা ও কারফিউর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে মাদারগঞ্জের রাজপথে নেমেছিল হাজারো ছাত্র-জনতা। সবার হাতে লাঠি, চোখে মুখে ছিল মুক্তির দৃপ্ত শপথ আর একটাই দাবি—স্বৈরাচার সরকারের পদত্যাগ। পুলিশ ও তৎকালীন সরকারের পেটোয়া বাহিনীর বাধা এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সেদিন মাদারগঞ্জের প্রধান সড়কগুলো প্রকম্পিত হয়েছিল মিছিলে মিছিলে।সেদিনের সেই তরুণ ও সাধারণ মানুষের রক্তঝরা আন্দোলনের পথ ধরে ৫ আগস্ট পতন ঘটেছিল দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের। কিন্তু প্রশ্ন থেকে যায়—আজ দুই বছর পর, ২০২৬ সালে এসে মাদারগঞ্জের সেই লড়াকু ছাত্র-জনতা কি তাদের কাঙ্ক্ষিত ও ন্যায়্য অধিকার পুরোপুরি ফিরে পেয়েছে?মাঠের বাস্তবায়ন চিত্র বলছে, স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের রাজনৈতিক ও সাধারণ মানুষের টুঁটি চেপে ধরা ভয়ের সংস্কৃতি থেকে কিছুটা মুক্তি মিলেছে।

আরও  পড়ুন, বদলগাছীতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

 মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারছে, নিজের ভোটাধিকার ও নায্য পাওনার কথা প্রকাশ করতে পারছে। মাদারগঞ্জের স্থানীয় সাধারণ পথচারী ও আন্দোলনে সক্রিয় থাকা যুবকরা জানান, ভয়ের রাজত্ব ভেঙে যাওয়ায় চলাফেরায় বা মত প্রকাশে আগের সেই প্রত্যক্ষ বাধা আজ নেই।তবে সাধারণ ছাত্র-জনতার দীর্ঘমেয়াদি প্রত্যাশা—একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠন—এখনো পুরোপুরি অর্জিত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্থানীয় পর্যায়ে সুশাসনের অভাব এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করার কাজ এখনো বাকি রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া অনেক তরুণের মতে, কেবল ক্ষমতার বদল নয়, বরং রাষ্ট ও সামাজিক জীবনে পুরোপুরি ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সেই ‘ন্যায়্য অধিকার’ প্রাপ্তির লড়াই চলমান থাকবে।মাদারগঞ্জের রাজপথের সেই লাঠি হাতে রুখে দাঁড়ানো মিছিলে থাকা সাহসী মুখগুলো আজ চায় একটি সত্যিকারের গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ, যেখানে মাদারগঞ্জের প্রতিটি মানুষ কোনো দলীয় বা সামাজিক বৈষম্য ছাড়াই শান্তিতে বসবাস করতে পারবে।

বিষয় : ছাত্র-জনতা জুলাইয়ের স্মৃতি লাঠি হাতে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

লাঠি হাতে রাজপথে ছাত্র-জনতা, মাদারগঞ্জে বৃষ্টিভেজা বিক্ষোভে ফিরে এল জুলাইয়ের স্মৃতি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

মাদারগঞ্জ :২০২৪ সালের ৪ আগস্ট। দিনটি ছিল বৃষ্টিভেজা, উত্তাল ও চরম অনিশ্চয়তায় ভরা। চারপাশের বাধা, সরকারি নিষেধাজ্ঞা ও কারফিউর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে মাদারগঞ্জের রাজপথে নেমেছিল হাজারো ছাত্র-জনতা। সবার হাতে লাঠি, চোখে মুখে ছিল মুক্তির দৃপ্ত শপথ আর একটাই দাবি—স্বৈরাচার সরকারের পদত্যাগ। পুলিশ ও তৎকালীন সরকারের পেটোয়া বাহিনীর বাধা এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সেদিন মাদারগঞ্জের প্রধান সড়কগুলো প্রকম্পিত হয়েছিল মিছিলে মিছিলে।সেদিনের সেই তরুণ ও সাধারণ মানুষের রক্তঝরা আন্দোলনের পথ ধরে ৫ আগস্ট পতন ঘটেছিল দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের। কিন্তু প্রশ্ন থেকে যায়—আজ দুই বছর পর, ২০২৬ সালে এসে মাদারগঞ্জের সেই লড়াকু ছাত্র-জনতা কি তাদের কাঙ্ক্ষিত ও ন্যায়্য অধিকার পুরোপুরি ফিরে পেয়েছে?মাঠের বাস্তবায়ন চিত্র বলছে, স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের রাজনৈতিক ও সাধারণ মানুষের টুঁটি চেপে ধরা ভয়ের সংস্কৃতি থেকে কিছুটা মুক্তি মিলেছে।

আরও  পড়ুন, বদলগাছীতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

 মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারছে, নিজের ভোটাধিকার ও নায্য পাওনার কথা প্রকাশ করতে পারছে। মাদারগঞ্জের স্থানীয় সাধারণ পথচারী ও আন্দোলনে সক্রিয় থাকা যুবকরা জানান, ভয়ের রাজত্ব ভেঙে যাওয়ায় চলাফেরায় বা মত প্রকাশে আগের সেই প্রত্যক্ষ বাধা আজ নেই।তবে সাধারণ ছাত্র-জনতার দীর্ঘমেয়াদি প্রত্যাশা—একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠন—এখনো পুরোপুরি অর্জিত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্থানীয় পর্যায়ে সুশাসনের অভাব এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করার কাজ এখনো বাকি রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া অনেক তরুণের মতে, কেবল ক্ষমতার বদল নয়, বরং রাষ্ট ও সামাজিক জীবনে পুরোপুরি ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সেই ‘ন্যায়্য অধিকার’ প্রাপ্তির লড়াই চলমান থাকবে।মাদারগঞ্জের রাজপথের সেই লাঠি হাতে রুখে দাঁড়ানো মিছিলে থাকা সাহসী মুখগুলো আজ চায় একটি সত্যিকারের গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ, যেখানে মাদারগঞ্জের প্রতিটি মানুষ কোনো দলীয় বা সামাজিক বৈষম্য ছাড়াই শান্তিতে বসবাস করতে পারবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত