রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সারা দেশে শ্রদ্ধা, স্মরণ এবং আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।আজ দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
আরও পড়ুন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সরকারি কর্মসূচির অংশ হিসেবে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এছাড়া দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। ঢাকাসহ বিভিন্ন শহরের প্রধান সড়ক জাতীয় পতাকা, ব্যানার ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।সরকার জানিয়েছে, আজ সরকারি ও বেসরকারি জাদুঘর জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। শিশুদের জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্রও বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে।জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত এই কর্মসূচিগুলোর লক্ষ্য শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ, ইতিহাসচর্চা এবং নতুন প্রজন্মের কাছে সেই অধ্যায় তুলে ধরা।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন