দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ বাড়াতে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপটে এ আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে

বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানো এবং সরকার-টু-সরকার সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপটে এ আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে।মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান।এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বসকিও।

আরও পড়ুন. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সৌরবিদ্যুৎ ও এআই খাতে বিনিয়োগের

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি খাতে সহযোগিতার পরিধি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অংশীদারদের মাধ্যমে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশের জ্বালানি খাতে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি সরকার-টু-সরকার সহযোগিতা কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য জানানো হয়।প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগে জ্বালানি খাতে বাংলাদেশ-মার্কিন সহযোগিতা নিয়ে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।বিশেষ করে এলএনজি ও এলপিজি খাতে সম্ভাব্য সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ও বিনিয়োগে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

বিষয় : মার্কিন বিনিয়োগ বাড়াতে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ বাড়াতে আলোচনা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x