দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক ধারণা

বসতঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়ায় একটি বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন মনিরা বেগম, তার ছেলে আহাদ হাওলাদার এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম।স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে প্রতিবেশীরা বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে গিয়ে আরও দুজনের মরদেহ দেখতে পান তারা।

আরও পড়ুন, ছাত্র-জনতার ওপর হামলার ভিডিও প্রমাণ থাকলেও ধরাছোঁয়ার বাইরে নিষিদ্ধ আ.লীগ

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।কচুয়া থানার ওসি হারুন আর রশিদ বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলেও পুলিশের ধারণা।পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : বসতঘর মরদেহ উদ্ধার তিন সদস্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক ধারণা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

বাগেরহাটের কচুয়ায় একটি বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন মনিরা বেগম, তার ছেলে আহাদ হাওলাদার এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম।স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে প্রতিবেশীরা বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে গিয়ে আরও দুজনের মরদেহ দেখতে পান তারা।

আরও পড়ুন, ছাত্র-জনতার ওপর হামলার ভিডিও প্রমাণ থাকলেও ধরাছোঁয়ার বাইরে নিষিদ্ধ আ.লীগ

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।কচুয়া থানার ওসি হারুন আর রশিদ বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলেও পুলিশের ধারণা।পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত