দৈনিক সংবাদ দিগন্ত

ফুটবলকে বিদায় বলার ইঙ্গিত নেইমারের

ফুটবলকে বিদায় বলার ইঙ্গিত নেইমারের
ফুটবলকে বিদায় বলার ইঙ্গিত নেইমারের

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ফুটবলকে বিদায় বলার ইঙ্গিত দিয়েছেন। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এরপর ক্যারিয়ার চালিয়ে যাবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।৩৪ বছর বয়সী নেইমার বলেন, তিনি এখনই অবসরের ঘোষণা দিচ্ছেন না। তবে ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হলে ভবিষ্যৎ নিয়ে ভাববেন।নেইমারের ভাষায়, ‘আমি জানি না আর কতদিন খেলব। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে।

আরও  পড়ুন, প্রেস্টনের খেলোয়াড় সংকটে বার্সেলোনার প্রীতি ম্যাচ বাতিল

 চুক্তি শেষ হলে ভাবব, সান্তোসে থাকব, অন্য কোথাও যাব, নাকি খেলা বন্ধ করে দেব।’নেইমারের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল সান্তোসের হয়ে। ২০১৩ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন এবং সেখানে ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটান। পরে পিএসজি এবং আল হিলালে খেললেও চোটের কারণে ধারাবাহিকতা হারান।২০০৯ সালে পেশাদার ফুটবল শুরু করা নেইমার এখন পর্যন্ত ৬৩৭ ম্যাচে ৩৭৯ গোল এবং ২৩৪টি অ্যাসিস্ট করেছেন।ডিসেম্বরে যদি নেইমার অবসরের ঘোষণা দেন, তবে মাত্র ৩৪ বছর বয়সেই আধুনিক ফুটবলের অন্যতম প্রতিভাবান এক ফুটবলারের ক্যারিয়ারের পর্দা নামতে পারে।

বিষয় : মেসি-নেইমার শিক্ষামন্ত্রীর ইঙ্গিত ফুটবলকে বিদায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফুটবলকে বিদায় বলার ইঙ্গিত নেইমারের

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ফুটবলকে বিদায় বলার ইঙ্গিত দিয়েছেন। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এরপর ক্যারিয়ার চালিয়ে যাবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।৩৪ বছর বয়সী নেইমার বলেন, তিনি এখনই অবসরের ঘোষণা দিচ্ছেন না। তবে ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হলে ভবিষ্যৎ নিয়ে ভাববেন।নেইমারের ভাষায়, ‘আমি জানি না আর কতদিন খেলব। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে।

আরও  পড়ুন, প্রেস্টনের খেলোয়াড় সংকটে বার্সেলোনার প্রীতি ম্যাচ বাতিল

 চুক্তি শেষ হলে ভাবব, সান্তোসে থাকব, অন্য কোথাও যাব, নাকি খেলা বন্ধ করে দেব।’নেইমারের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল সান্তোসের হয়ে। ২০১৩ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন এবং সেখানে ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটান। পরে পিএসজি এবং আল হিলালে খেললেও চোটের কারণে ধারাবাহিকতা হারান।২০০৯ সালে পেশাদার ফুটবল শুরু করা নেইমার এখন পর্যন্ত ৬৩৭ ম্যাচে ৩৭৯ গোল এবং ২৩৪টি অ্যাসিস্ট করেছেন।ডিসেম্বরে যদি নেইমার অবসরের ঘোষণা দেন, তবে মাত্র ৩৪ বছর বয়সেই আধুনিক ফুটবলের অন্যতম প্রতিভাবান এক ফুটবলারের ক্যারিয়ারের পর্দা নামতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
ফুটবলকে বিদায় বলার ইঙ্গিত নেইমারের
0:00 0:00
1.0x