দৈনিক সংবাদ দিগন্ত

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্কে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে নিউইয়র্কে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।সরকার ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।নিউইয়র্ক সফরের সময় তার সম্মানে একটি বড় নাগরিক সংবর্ধনারও প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। 

অরও পড়ুন, ৪ আগস্টের রক্তাক্ত বিকেল: দেশজুড়ে সংঘর্ষ, বাড়ছিল মৃত্যুর মিছিল

যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন সফর উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।নিউইয়র্কের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরো সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।তবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের পরিকল্পনা রয়েছে, কিন্তু এখনো সফরসূচি চূড়ান্ত হয়নি।বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট কূটনৈতিক প্রেক্ষাপট আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেতে পারে। তবে সফরের পূর্ণাঙ্গ সময়সূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার অপেক্ষা রয়েছে।

বিষয় : প্রধানমন্ত্রী নিউইয়র্কে উচ্চপর্যায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্কে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।সরকার ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।নিউইয়র্ক সফরের সময় তার সম্মানে একটি বড় নাগরিক সংবর্ধনারও প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। 

অরও পড়ুন, ৪ আগস্টের রক্তাক্ত বিকেল: দেশজুড়ে সংঘর্ষ, বাড়ছিল মৃত্যুর মিছিল

যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন সফর উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।নিউইয়র্কের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরো সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।তবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের পরিকল্পনা রয়েছে, কিন্তু এখনো সফরসূচি চূড়ান্ত হয়নি।বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট কূটনৈতিক প্রেক্ষাপট আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেতে পারে। তবে সফরের পূর্ণাঙ্গ সময়সূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার অপেক্ষা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x